Sunday, April 8, 2012

বিশ্ব ব্যাংকের পদক্ষেপ পুরোপুরি ভুলঃ মুহিত


প্রতিদিন ২৪ ডেস্ক
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত 


রোববার সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, আর এ ক্ষেত্রে তাদের (বিশ্ব ব্যাংক) পদক্ষেপ পুরোপুরি ভুল 

এ সময় রাগান্বিত অর্থমন্ত্রী হাত ছুড়ে বলেন, “কেউ কেউ বলছে সেখানে দুর্নীতি হয়েছেএটা একেবারেই ফালতু কথা 

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “বিভিন্ন প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত করার সময়ও বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়নি, এমন নজির আছেকিন্তু এই প্রথমবারের মতো তারা তদন্তের ছুতোয় অর্থায়ন বন্ধ করল 

কেন বিশ্ব ব্যাংক এ পদক্ষেপ নিল জিজ্ঞেস করলে অর্থমন্ত্রী বলেন, “আমি জানি না, ওদের জিজ্ঞেস করুন 

অর্থমন্ত্রী আরো জানান, সরকারের সঙ্গে ১০ এপ্রিল মালয়শিয়ার যে সমঝোতা স্মারক সই হচ্ছে, তা পদ্মা সেতু নিয়ে নয়তা সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য 

২৯০ কোটি ডলারের ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে 

বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে 

বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর মালয়শিয়া এ সেতু নির্মাণে আগ্রহ দেখায়গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মালয়শিয়া সরকারের বিশেষ দূত এইচ ই দাতো সেরি এস সামি ভেলি নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে দেখা করে পদ্মা সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেন 

মালয়শিয়ার সহায়তাতেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিয়েছেন বলে কয়েকটি পত্রপত্রিকায় খবর বের হয়েছে 

মুহিত জানান, যমুনা সেতু নির্মাণের সময় ভূমি অধিগ্রহণ ও পূনর্বাসন নিয়ে অভিযোগ হয়তো ছিল কিন্তু পদ্মা সেতুর ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া যায়নি 

মন্ত্রী জানান, তিনি অনেক আগেই বিশ্ব ব্যাংককে পদ্মা সেতুর প্রকল্প সংশ্লিষ্ট কানাডার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে বলেছিলেনকিন্তু তারা তা শোনেনি 

আমি এমনকি তাদের (বিশ্ব ব্যাংক) বলেছি সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করবেশেষ পর্যন্ত তারা (বিশ্বব্যাংক) কয়েকদিন আগে তা করেছে 


দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকার কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের একটি ইউনিটের বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্পে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে গত সপ্তাহে 

বাজেট নিয়ে সংসদ সদস্যদের পরামর্শ 

সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বাজেট নিয়ে সংসদ সদস্যদের নানা পরামর্শ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “তারা বাজেটের আকার বাড়ানো ও রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ করেছেন 

অর্থমন্ত্রী হাসতে হাসতে বলেন, “সংসদ সদস্যরা দ্রব্যমূল্য কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সড়ক মেরামতের জন্য রীতিমত নির্দেশনা দিয়েছেনসরকারের সাফল্য যেন নির্ভর করছে এ ইস্যুগুলো কিভাবে সামলানো হয় তার ওপর 

জ্বালানি খাতে ভর্তুকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটির পুরোটাই নির্ভর করছে আমদানির ওপরবিশ্ব বাজারে জ্বালানির দাম ওঠানামার সঙ্গে সঙ্গে দেশে যাতে তা সমন্বয় হয় তার জন্য একটি কৌশল আমরা বের করতে চাই 

মুহিত বলেন, কিছু সংসদ সদস্য সম্পদের অপব্যবহার রোধ করতে পরামর্শ দিয়েছেনকয়লা নীতি প্রণয়ণ করতে এবং মাটির নিচের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে বেশিরভাগ সংসদ সদস্য পরামর্শ দিয়েছেনএ নিয়ে সংসদে আলোচনা করতেও বলেছেন কেউ কেউ 

ডেসটিনির কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, তিনি ২০০৯ সালে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছিলেনকিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি 

তারা একটা কমিটি গঠন করেছে, আমি এখন তাদের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি 

No comments:

Post a Comment