প্রতিদিন ২৪ ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকদের
এককভাবে কমপক্ষে শতকরা দুই ভাগ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে কেন
অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে
রোববার এক রিটের প্রাথমিক
শুনানি শেষে বিচারক ফরিদ আহাম্মদ ও বিচারক শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বিভাগের দ্বৈতবেঞ্চ এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে
অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক,
জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড
ফামের্র রেজিস্ট্রার,
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার হাইকোর্টে রিট করেন
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মাসুদা
বেগমের স্বামী শেখ আব্দুল মোমিন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে
ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার মো. রিয়াজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল
সমরেন্দ্র নাথ।
অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন বলেন, এসইসির তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ওই কোম্পানিতে শতকরা
দুই ভাগ শেয়ার থাকা বাধ্যতামূলক করে ২০১১ সালের ২২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে। অন্যথায় ছয় মাসের মধ্যে তাদের পরিচালক পদ শূন্য হয়ে
যাবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়।
তিনি বলেন, ‘‘এসইসি এভাবে পরিচালক পদে থাকার জন্য শেয়ার থাকার শর্ত
জুড়ে দিতে পারে না। কে পরিচালক থাকবে, আর কে থাকবে না, তা নির্ধারিত হয়
কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী।’’
অ্যাডভোকেট রিয়াজউদ্দিন বলেন, ‘‘রিট আবেদনকারী মোমিনের স্ত্রী মাসুদা বেগম এনসিসি
ব্যাংকের পরিচালক ছিলেন। গত ২ নভেম্বর তার মৃত্যুর পর স্বামী শেখ আব্দুল মোমিন পরিচালক হতে
আবেদন করেন। মাসুদা বেগমের মৃত্যুর পর তার
শেয়ার স্বামী, তিন কন্যা ও মার মধ্যে বণ্টনের পর মোমিনের আর দুই ভাগ
শেয়ার থাকে না। এ কারণে এনসিসি ব্যাংক তাকে
পরিচালক হতে হলে এসইসির নো অবজেকশন নিয়ে আসতে বলেন। তাই তিনি আদালতে রিট করেন।’’
No comments:
Post a Comment