প্রতিদিন ২৪ ডেস্ক

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ (ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এ সুপারিশ করে। কোম্পানি দুটির মধ্যে বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা
পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ দিবে। যার মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং কে অ্যান্ড কিউ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিবে।
পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ দিবে। যার মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং কে অ্যান্ড কিউ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-০২, উম্মে কুলসুম রোড, ব্লক-সি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল।
অন্যদিকে, কে অ্যান্ড কিউ কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৫১ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১০ দশমিক ৫২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে বেলা সাড়ে ৯টায় দি নেস্ট, হাউজ নং-২৪, রোড নং-০২, গুলশান-০১, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল।
No comments:
Post a Comment