Sunday, April 8, 2012

বাজার ভালোর দিকে যাচ্ছে


প্রতিদিন ২৪ ডেস্ক
পুঁজিবাজার স্থিতিশীল করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নানামুখী পদক্ষেপ গ্রহণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রতিনিয়ত প্রত্যাশা বাড়ছে

 
রোববার মতিঝিলের ডিএসইর সামনে একাধিক বিনিয়োগকারী তাদের প্রত্যাশার কথা ব্যাক্ত করেছেন বাংলানিউজের কাছে

জয়তুন সিকিউরিটিজ হাউজের বিও অ্যাকাউন্টধারী ও বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কেএম শাহাদাৎ উল্লাহ ফিরোজ বলেন, ‘এসইসির পরিচালকদের শেয়ার কেনার সময় যদি বৃদ্ধি না করে তাহলে বাজার ভালো হবেঅনেক পরিচালককেই এই সময়ের মধ্যে শেয়ার ক্রয় করতে হবেযা বাজারের জন্য ইতিবাচক বলে তিনি মনে করেন 

তিনি বলেন, প্রতিনিয়ত বাজার ভালো হচ্ছে, তাই সবার মধ্যে প্রত্যাশা বাড়ছেআমরা বাজার নিয়ে আশাবাদীতবে সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে বাজার ভালোর পথে যেন কোনো নেতিবাচক ঘোষণা না আসে

এদিকে এম সিকিউরিটিজের বিও একাউন্টধারী মো. মাইনুর রহমান বলেন, ডিএসইর নতুন কমিটি বাজার উন্নয়নে কাজ করছে এটা বাজারের জন্য ভালো দিকতবে বাজারে নতুন নতুন কোম্পানি নিয়ে আসতে হবে যার মাধ্যমে বাজারে তারল্য সংকট কাটবে বলে তিনি মনে করেন

তিনি বলেন, এসইসির উচিত হবে কোনো দিকে না তাকিয়ে বাজারের র্স্বাথে দ্রুত প্রণোদনা বাস্তবায়ন করা

এরই মধ্যে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি পরিকল্পনার অধিকাংশ বাস্তবায়ন হওয়ায় পুঁজিবাজারে এর প্রভাবও পড়তে শুরু করেছে বলে তিনি মনে করেনবাজার ভালো হবে এমনটাই প্রত্যাশা এই বিনিয়োগকারীর

অন্যদিকে পরিচালকদের শেয়ার কেনার ঘোষণায় পুঁজিবাজার স্থিতিশীলতার পথে হাঁটছে বলে মনে করেন ইবিএল সিকিউরিটিজের বিও একাউন্টধারী মো. ইকবাল খান রিপনবর্তমানে বাজারে যে ধারা বইছে, এমনটাই বজায় থাকুক এই প্রত্যাশা করলেন এই বিনিয়োগকারী

তিনি বলেন, বাজার ভালোর দিকে যাচ্ছে, তাই এসইসির উচিত হবে বাজারে ভালো ভালো কোম্পানিকে আইপিওর মাধ্যমে বাজারে নিয়ে আসাতবে পরিচালকদের ২ শতাংশ শেয়ার বাইব্যাক করার ব্যাপারে এসইসির অনড় অবস্থান দেখতে চান সাধারণ বিনিয়োগকারীরা

বিনিয়োগকারীদের মতে, বাজারের বর্তমান অবস্থা স্বাভাবিকসূচক উঠা-নামা একটি স্বাভাবিক ব্যাপারবর্তমান অবস্থাতে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে আনতে হবে তাহলে প্রত্যাশার চেয়ে আরো ভালো হবে বাজার

এদিকে বাজার-সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই  দেশের পুঁজিবাজার পরিস্থিতির আরো উন্নতি হবে, একই সঙ্গে ক্রমশই বাজার অধিকতর স্থিতিশীলতার দিকে এগুবেবাজারের বর্তমান পরিস্থিতিকে সুসময়ের হাতছানি বলে মনে করছেন তারাএ সময়ে সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য ধরে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ দেন তারাএকইসঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অংশগ্রহণের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান বাজার সংশ্লিষ্টরা

তবে সূচকের ওঠা-নামার মধ্যেও একটি প্রবহমান ধারা বাজারে বজায় থাকবে বলে প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা

No comments:

Post a Comment