Wednesday, April 4, 2012

এমএলএম কোম্পানির অবৈধ লেনদেন বন্ধ করতে চিঠি পাঠাবে


প্রতিদিন ২৪ ডেস্ক 
 ১ এপ্রিল: ডেসটিনি ও অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির অবৈধ ব্যাংকিং এবং লেনদেন বন্ধ করতে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মাল্টিলেভেল মার্কেটিং আইন দ্রুত সংসদে ওঠানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্যও বলেছে কমিটি।

বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, “১৭টি এমএলএম কোম্পানি অবৈধ লেনদেনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করছে। এছাড়া তারা অবৈধ ব্যাংকিংয়ের সঙ্গেও যুক্ত। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কমিটি অর্থমন্ত্রী এবং গভর্নরকে চিঠি পাঠাবে।”  

তিনি জানান, এমএলএম আইনটি কেন এখনো সংসদে উত্থাপন হয়নি সে বিষয়টি মন্ত্রণালয়ে কাছে জানতে চাওয়া হয়েছে।
 
এছাড়া কমিটির বৈঠকে আসন্ন রমজানের প্রস্তুতির জন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

No comments:

Post a Comment