Wednesday, April 4, 2012

গত দিনের চেয়ে ১৩১ পয়েন্ট বেড়েছে


প্রতিদিন ২৪ ডেস্ক 
ঢাকা১ এপ্রিল: একদিন পরেই ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে এসেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিন শেষে সাধারণ মূল্য সূচক গত
দিনের চেয়ে ১৩১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সুচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮১৩ কোটি টাকা। এর আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৩৩ কোটি টাকা


গত ১৫ মার্চ ডিএসইতে নতুন নেতৃত্ব আশার পর থেকে দৃশ্যত ঘুরে দাঁড়িয়েছে বাজার পরিস্থিতি। গত প্রায় দেড় বছর ধরে পতনে ক্ষতিগ্রস্ত অনেক বিনিয়োগকারী আবার নতুন করে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে। আবার অনেক প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী সাইড লাইনে বসে অপেক্ষা করছিল উপযোগী সময়ের জন্য। সেই সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে আসছে

ব্যক্তিশ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উভয়ে সক্রিয় হওয়াতে প্রতিদিন লেনদেন বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেনএভাবে বাজার পরিস্থিতি এগিয়ে নেয়া গেলে স্থিতিশীলতা ফিরে আশতে পারে

রোববার দিন শেষে এক লাখ ৮১ হাজার ৬১৬ হাওলায় হাতবদল হয়েছে ১৫ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮০২টি শেয়ার ও ইউনিট

লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ২৩৩টিরকমেছে ৩০টির ও অপরিবর্তিত রয়েছে চারটির

টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে- গ্রামীণফোনযমুনা ওয়েলএমজেএল বিডিতিতাসগ্যাসবেক্সিমকো,  গোল্ডেন সনইউনাইটেড এয়ারওয়েজ ও কেয়া কসমেটিক

No comments:

Post a Comment