ইউরোপীয়
ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের বার্ষিক রপ্তানি শতকরা ৫৪ ভাগ বেড়েছে।
ইউরোপীয় কমিশন আজ (মঙ্গলবার) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমদানিকারক
দেশগুলোর পক্ষ থেকে আইন শিথিল ইউরোপীয় কমিশনের বিবৃতিতে বলা হয়েছে,"বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য রপ্তানির ওপর থেকে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে দেয়ার কারণে রপ্তানির পরিমাণে এ বিশাল বৃদ্ধি ঘটেছে। ২০১১ সালের জানুয়ারি মাসে ওই সীমাবদ্ধতা তুলে দেয়া হয়।"
ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের মোট রপ্তানিপণ্যের শতকরা ৮৭ ভাগ তৈরি পোশাক। এ ছাড়া, বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশের পোশাক তৈরি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশকে কোটা ও শুল্কমুক্ত সুবিধা দেয়ার জন্য ইইউ'র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইউরোজোনের ঋণ সংকট ও অর্থনৈতিক মন্দার ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেছেন, এর ফলে ইউরোপে বাংলাদেশের পণ্য চাহিদা কমে যেতে পারে।
No comments:
Post a Comment