ইউরোপীয় কমিশনের বিবৃতিতে বলা হয়েছে,"বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য রপ্তানির ওপর থেকে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে দেয়ার কারণে রপ্তানির পরিমাণে এ বিশাল বৃদ্ধি ঘটেছে। ২০১১ সালের জানুয়ারি মাসে ওই সীমাবদ্ধতা তুলে দেয়া হয়।"
ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের মোট রপ্তানিপণ্যের শতকরা ৮৭ ভাগ তৈরি পোশাক। এ ছাড়া, বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশের পোশাক তৈরি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশকে কোটা ও শুল্কমুক্ত সুবিধা দেয়ার জন্য ইইউ'র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইউরোজোনের ঋণ সংকট ও অর্থনৈতিক মন্দার ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেছেন, এর ফলে ইউরোপে বাংলাদেশের পণ্য চাহিদা কমে যেতে পারে।
No comments:
Post a Comment